নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী ক্যাম্পে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
বোমাছাড়া যুদ্ধ: নির্বাচনের আগে বিদেশের অপপ্রচার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে পরীক্ষার মুখে ফেলছেঢাকার এক ডিসেম্বরের সন্ধ্যা। রাজপথে তখন এক নিহত যুবনেতার জন্য শোকাতুর মানুষের ভিড়। রাজপথের সেই কোলাহল থেকে অনেক দূরে পর্দার আড়ালে চলছিল অন্য এক নাটক। টেলিভিশন, ফেসবুক, ইউটিউব টকশো আর এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোতে সেই হত্যাকাণ্ড নিয়ে ছড়িয়ে পড়ছিল হরেক রকমের ব্যাখ্যা।
টিআইবির উদ্বেগভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত ‘মাথাব্যথায় মাথা কেটে ফেলার মতো’ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করাকে ‘মাথাব্যথার জন্য মাথা কেটে ফেলার’ মতো সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতিপুলিশের তিনটি ভিন্ন পদে কর্মরত ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদোন্নতি দেওয়া হলো।
নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ এবং উৎসবমুখর করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মিত্র যখন প্রতিপক্ষ: খুলনা-৬ আসনে মুখোমুখি বিএনপি ও জামায়াতখুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদে এক সময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।
নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা তারেক রহমানের, ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বাননির্বাচন ঘিরে আবার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নকল ব্যালট ও সিল তৈরির মতো ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। একটি মহল মা-বোনদের বিভ্রান্ত করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।’
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের ক্ষোভআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
গণভোট: সমালোচনা থাকলেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে গুরুতর উদ্বেগ প্রকাশ করেও শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে: তারেক রহমানযারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’।
নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের রূপরেখা নেই: সুজনসুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অনেক ভালো ও আকর্ষণীয় প্রতিশ্রুতি থাকলেও আসল প্রশ্ন হলো—এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে কি না। প্রতিশ্রুতি বাস্তবায়নের স্পষ্ট পথনকশা ইশতেহারে অনুপস্থিত।
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা-৯ এ মাঠের পরিস্থিতি কেমন, যা বলছেন প্রার্থী জাবেদ রাসিননির্বাচনী মাঠে শেষ মুহূর্তের উত্তাপ। সেই প্রেক্ষিতে স্ট্রিম টকে আজকের অতিথি জাতীয় নাগরিক পার্টির ঢাকা-৯ আসনের প্রার্থী জাবেদ রাসিন। সংস্কার রাজনীতি, জোট প্রসঙ্গ, নারী নেতৃত্ব, চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাং নির্মূল এবং নীরব ভোট বিপ্লব—সব প্রশ্নে নিজের স্পষ্ট অবস্থান জানালেন তিনি।
নির্বাচনকালীন সহিংসতা সম্পর্কে জানবেন কীভাবে?নির্বাচন এলেই বাংলাদেশে বাড়ে সহিংসতা। কিন্তু সব ঘটনা কি আমরা জানতে পারি? এই প্রশ্ন থেকেই তৈরি হয়েছে Violencetracker.org। এআই ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে দেশজুড়ে রাজনৈতিক, মব, ধর্মীয় ও সামাজিক সহিংসতার তথ্য রিয়েল-টাইমে ম্যাপ করছে এই প্ল্যাটফর্ম।
নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা৮ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিএনপি জয়ী হলে দেশে একটি নারীবান্ধব সরকার প্রতিষ্ঠা করা হবে।’
প্রচারণার শেষ দিনে ৮ জনসভা ও বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার শেষ দিন সোমবার রাজধানী ঢাকার আটটি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি থেকে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।