স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ এবং উৎসবমুখর করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব তথ্য জানান। তিনি বলেন, ঢাকা মহানগরীর ২,১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রশ্নাতীত নিরপেক্ষতা বজায় রাখবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকার ১,৬১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে চারজন করে এবং ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি ১৮০টি স্ট্রাইকিং টিম এবং ৫১০টি মোবাইল টিম মাঠে থাকবে।’
সাজ্জাত আলী জানান, এছাড়া ঢাকা মহানগরীর আটটি ডিভিশনে আটটি পৃথক কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এসব ফোর্স প্রয়োজনে দ্রুত যেকোন স্থানে মোতায়েন করা যাবে। তিনি আরও জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি ক্রাইমসিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।
অতীতের বদনাম ঘোচানোর প্রত্যয় ব্যক্ত করে ডিএমপি কমিশনার বলেন, ‘নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন একটি মানদণ্ড স্থাপন করব যা ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে।’ তিনি জানান, ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নগরবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে সুশৃঙ্খলভাবে গিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন।’ সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার এবং অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মোঃ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া-২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’-এর সেই যাত্রীবাহী বাসটির রেজিস্ট্রেশন (নিবন্ধন) স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৩৭ মিনিট আগে
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ, গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
১ ঘণ্টা আগে