ভোটের ফল ঘোষণা দীর্ঘায়িত হবে না, ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত কম্পাইল: ইসি সচিবআসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘ভোটগ্রহণ শেষে ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে এবং ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল কম্পাইল সম্পন্ন করা হবে।’
মানুষ কী দেখে ভোট দেয়বাংলাদেশের কত শতাংশ মানুষ রাজনৈতিক সচেতনা থেকে ভোট দেন—সেটি গবেষণার বিষয়। গবেষণায়ও সঠিক চিত্র উঠে আসবে কি না সন্দেহ আছে। এই বিষয়ে জরিপ চালালে সবাই ঠিক উত্তর নাও দিতে পারেন। বলা হয়, জাতীয় নির্বাচনে ভোট দেয়ার ক্ষেত্রে বিশেষ কয়েকটি বিবেচনা কাজ করে। সেখানে রাজনৈতিক সচেতনতা অনেক সময়ই গৌন হয়ে যায়।
সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চাই: আইজিপিতত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সেই লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অর্ধেক নারী ভোটারের দেশে ৪% নারী প্রার্থী: এই গণতন্ত্র কি টেকসই হবেযে নারীরা রাজনৈতিক মিছিলে সংখ্যা বাড়াতে পারেন এবং অর্থনীতি সচল রাখতে পারেন, তারা কেন সংসদে আইন প্রণয়ন করতে পারবেন না? ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য শুধু ‘সংরক্ষিত আসনের’ খাঁচায় বন্দি না রেখে, সরাসরি নির্বাচনের ময়দানে যোগ্য নারীদের জায়গা করে দিতে হবে।
১৯৭৩ থেকে ২০২৪: এক নজরে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচনের দিকে এগোচ্ছে। ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষ।
জুলাই সনদ ও গণভোট: বিশ্বাসযোগ্যতার সংকটে কি পড়বে ত্রয়োদশ নির্বাচন২০২৫ সালের ১৩ নভেম্বর অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করে। এতে বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচন হবে সংবিধান সংস্কার সংক্রান্ত একটি জাতীয় গণভোটের সঙ্গে একসঙ্গে।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
শুধু ক্ষমতা নয়, ইতিহাস বদলের নির্বাচনপাকিস্তান আমলেও যে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হতো; এমনকি সেটা হতো আরপিও’র মতো বিধিবিধান না থাকা সত্ত্বেও আর জনপ্রশাসনের তত্ত্বাবধানে, সেই দেশে নির্বাচনের নামে পৌনঃপুনিক তামাশার আয়োজন করেছিল হাসিনা সরকার।
শেষ হলো নির্বাচনী প্রচারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এই সময়সীমা পার হয়। এর আগে গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল।
রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন, কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সামাজিক মাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ নিয়ে ইসির সতর্কবার্তাসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) নাম ব্যবহার করে একটি ‘অফিস আদেশ’ প্রকাশের কথা প্রচারিত হচ্ছে। কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচারশেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে আজ শেষ দিনও রাজধানীসহ সারা দেশে ব্যস্ত সময় পার করেছে দলগুলোর শীর্ষ নেতারা। বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা-ই শেষদিনের প্রচারণা চালিয়েছে রাজধানী ঢাকায়।
বাংলাদেশের নির্বাচনী জরিপ কতটুকু বিশ্বাসযোগ্যকোনো জরিপে দেখা যাচ্ছে বিএনপির জয়জয়কার, কোনোটিতে জামায়াতে ইসলামীর অভাবনীয় উত্থান, আবার কোনোটিতে উঠে আসছে তরুণদের নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, এই জরিপগুলো আসলে কতটা বিজ্ঞানসম্মত? বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী জরিপ আদৌ বিশ্বাসযোগ্য?