বিদেশি বড় বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারে জোর প্রধান উপদেষ্টারঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য শ্রম সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন আজপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন।
তরুণদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিন: জাতিসংঘে প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের সংকট সমাধানের দায়িত্ব শুধু প্রবীণদের নয়, বরং তরুণদের সঠিক সুযোগ দিলে তারা নিজেদের এবং বিশ্বের জন্য সেরা সিদ্ধান্তটি নিতে পারবে।
দেশের বাইরে দেশের ভাগ্য: এই ইতিহাস নতুন নয়এই বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছয় প্রভাবশালী রাজনীতিক নিউ ইয়র্কে উপস্থিত রয়েছেন। অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি বিশেষ বৈঠকেও অংশ নেবেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টাকে ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্টেরক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টারযুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, নিরাপদ অভিবাসন ইস্যুতে আলোচনাইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে নিরাপদ অভিবাসন ইস্যু গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়েছে। বৈঠকটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের কার্যকর অর্থায়নের আহ্বান ড. ইউনূসেরটেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বিশ্ব নেতাদের আরও কার্যকর অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘চলুন আমরা এমন একটি মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।’
চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন ও পুনর্গঠনে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা বলেন, জাতির ইতিহাসের এক সংকটময় সময়ে এ সহায়তা বাংলাদেশকে সঠিক পথে রাখছে। একই সঙ্গে তিনি বিশ্বব্যাংককে চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণ ও পুনর্গঠনে সহায়তা করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যে ব্যাখ্যা দিল সরকারঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একটি দল জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলার মুখে পড়েন।
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকসৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকজাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন।
দেয়ারওয়ার্ল্ডের ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধান উপদেষ্টাজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থনের আশা প্রধান উপদেষ্টারপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন প্রয়োজন।
ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকগাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।