স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় ফায়ার ফাইটার শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন, তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাঁদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
শামীম আহমেদ গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শামীরের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।
বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন দগ্ধরা হলেন—ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৫ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
২৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
২৮ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে