জামায়াত আমিরের পোস্ট: চক্রান্ত নাকি আদর্শিক প্রতিফলনঅনেকে মনে করেন যে এমন প্রেক্ষাপটে কোনো নারী বিদ্বেষী মন্তব্য নিয়ে ডিজিটাল প্রমাণের ফরেনসিক বিশ্লেষণ ছাড়া জামায়াতে ইসলামীর হ্যাকিংয়ের দাবিকে সত্য বলে মেনে নেওয়া কঠিন।
আইডি নয়, জামায়াত আমিরের মাথা হ্যাকড হয়েছে: নাছির উদ্দীন নাছিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক্স অ্যাকাউন্ট হ্যাকের কথা বলে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অ্যাকাউন্ট হ্যাককারীরা ডাকাত, কাপুরুষ: ডা. শফিকনিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা নারীদের বিরুদ্ধে অপমানজনক কথা লিখেছে, তাদেরকে ডাকাত ও কাপুরুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগপ্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার ঘিরে বাড়ছে সংঘাত। মাত্র ১০ দিনে অর্ধশতাধিক স্থানে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েক শ মানুষ। বিভিন্ন দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’। সামনে সংঘাত আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ধানের শীষ ও দাঁড়িপাল্লার কোনটিই নেই চার আসনেত্রয়োদশ সংসদ নির্বাচনে চারটি আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রার্থী নেই। এখানে উভয় দলের শরিকরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। আসনগুলো হলো– সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নারায়ণগঞ্জ-৪ ও কুমিল্লা-৪।
নির্বাচনী সন্ত্রাসের জবাব দেবেন, নেতাকর্মীকে জামায়াত আমিরনির্বাচনী সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমিরের আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন বিএনপির, বিক্ষোভ ছাত্রদলেরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জামায়াত আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সংগত কারণেই জনমনে প্রশ্ন উঠেছে।
জামায়াত আমিরের আইডি হ্যাকড হলে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি কেন, প্রশ্ন ছাত্রদল সভাপতিরছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একটি স্ক্রিনশট দেখিয়ে বলা হচ্ছে, তাঁর এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাকড হয়েছিল। যদি তাই হতো, তাহলে তার তো ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে। তাৎক্ষণিকভাবে তিনি কেন বিষয়টি জানাননি?
‘আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি, বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।
নারী নেতৃত্ব প্রসঙ্গে শফিকুরের পোস্ট: অ্যাকাউন্ট হ্যাক ও ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতেরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী নেতৃত্ব প্রসঙ্গে ওই পোস্টের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
চুয়াডাঙ্গায় ড্রেন ও সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরাচুয়াডাঙ্গা পৌর এলাকায় ড্রেন ও সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চরম নাভিশ্বাস উঠেছে নাগরিকদের জীবনে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকা এবং ড্রেনের ময়লা উপচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এখন এ শহরের নিত্যদিনের চিত্র।
চুয়াডাঙ্গা-১আওয়ামী লীগ নেই মাঠে, জয় পেতে মরিয়া বিএনপি-জামায়াতদীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠের বাইরে থাকায় জয়ের মালা পরতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। গ্রাম-গঞ্জে গভীর রাত পর্যন্ত নির্বাচনী অফিসে নেতাকর্মীদের পদচারণা আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে মুখর এখন চুয়াডাঙ্গা
শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমানশেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
৭৫ আসনে সক্রিয় বিএনপির বিদ্রোহী প্রার্থী, দুই-তৃতীয়াংশেই ত্রিমুখী লড়াইয়ের আভাসআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৭৫টি আসনে বিএনপির বহিষ্কৃত ও সাবেক নেতা এবং তাঁদের পরিবারের অন্তত ৮৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সক্রিয় রয়েছেন।
ঢাকা-৬: উত্তরাধিকার রক্ষার চ্যালেঞ্জে ইশরাক, মোকাবিলার প্রত্যয় মান্নানেরস্থানীয় ভোটাররা বলছেন, প্রার্থী সাত জন হলেও মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে ধানের শীষ ও জামায়াতের প্রার্থীর মধ্যে। যদিও অন্যদের হিসাবের বাইরে রাখছেন না কেউই।
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ ও সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে।
প্রতিবেশী দেশ একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে: নাহিদ ইসলামপ্রতিবেশী ভারতের দিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ; যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গেছে। এবারের নির্বাচন ঘিরেও তাদের নানান অতৎপরতা আমাদের চোখে পড়ছে।’