ঢাকার পাশেই ‘অবহেলার দ্বীপ’ হরিরামপুরের চরাঞ্চল, প্রতিশ্রুতিতে ভুলতে চান না ভোটাররারাজধানী ঢাকার কোল ঘেঁষে মানিকগঞ্জের অবস্থান হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জেলার অনেক জনপদে। বিশেষ করে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের দুটি ইউনিয়ন) সংসদীয় আসনের হরিরামপুর উপজেলার চরাঞ্চল যেন এক অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ।
ইশতেহারে নারী পোশাককর্মীর আবাসনসহ ১২ প্রতিশ্রুতি ইসলামী আন্দোলনেরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইশতেহারে নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে ৫ হাজার টাকা মাসিক ভাতা, যুবঋণ, কৃষিকার্ড, নারী পোশাককর্মীদের আবাসনসহ ১২ দফা বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
জাতির উদ্দেশে আমিরের ভাষণ সম্প্রচারে জামায়াতের আবেদনজাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় তাঁর এই ভাষণ দেওয়ার কথা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে জামায়াত।
মালিক নন, বিবেকের চাকরি করবেন, সাংবাদিকদের সালাহউদ্দিনবিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করেন। তা যেন বিবেকের চাকরি করেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানই সাংবাদিকতার মূল আদর্শ।
নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও বাস্তবতাপ্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কোনো নারী প্রার্থী নেই। সর্বোচ্চ নারী প্রার্থী অংশগ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। বিএনপির নারী প্রার্থীর সংখ্যা ১০ জন।
ঢাকা-১৮: ত্রিমুখী লড়াইয়ে সতর্ক ভোটাররাভোটাররা বলছেন, এখানে ১০ প্রার্থী থাকলেও মূল লড়াই হবে তিনজনের মধ্যে। তাদের মধ্যে স্থানীয় সমস্যা সমাধানে যাঁর প্রতিশ্রুতি কার্যকর মনে হবে, তাঁকেই বেছে নেবেন ভোটাররা।
‘ইতিহাসের সেরা’ নির্বাচনের লক্ষণ কি দেখা যাচ্ছেইতিহাসের সেরা নির্বাচন করার একটা প্রত্যয় ও প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার তরফে জানানো হয়েছিল একাধিকবার। নির্বাচন কমিশনেরও প্রত্যাশা এটি। কিন্তু আগামী ১২ ফেব্রুয়ারি যে ‘ইতিহাসের সেরা’ নির্বাচন হবে, তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ইসির বিধিনিষেধে তলানিতে ছাপাখানার ব্যবসানির্বাচন কমিশনের (ইসি) বিধিনিষেধে তলানিতে ঠেকেছে পোস্টার ব্যবসা। শুধু বইমেলা ছাড়া তাদের কোনো ব্যস্ততা নেই। অলস সময় কাটাচ্ছেন রাজধানীর ফকিরাপুল, নীলক্ষেত ও আরামবাগের মুদ্রণ প্রতিষ্ঠানের কর্মীরা।
জামায়াত প্রার্থীর মৃত্যুতে ‘আপাতত বাতিল’ হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচনশেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন ‘আপাতত বাতিল’ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল মারা গেছেনশেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধানের শীষের প্রচারে আবু সাইয়িদ, ধর্মের নামে প্রতারকরা সুবিধা লুটছেপাবনা-১ আসনে (সাঁথিয়া) আসনে দলীয় প্রার্থী শামসুর রহমানের প্রচারে অংশ নিয়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, রাজনীতিতে ধর্ম ঢুকলে তা রাজনীতি থাকে না। ধর্মের নামে কিছু মানুষ সুবিধা লুটতে চায়। ধানের শীষে ভোট দিয়ে এসব প্রতারককে বিতাড়িত করবে জনগণ।
তালিম থেকে বিকাশ, ভিন্ন ভোটযুদ্ধ অন্দরমহলেআসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে প্রচারের ভিন্ন কৌশল সামনে এনেছেন নারীরা। বিশেষ করে ইসলামপন্থী দলের নারী কর্মীরা মিছিল, জনসভার বাইরে গিয়ে ভোটের রাজনীতিতে প্রভাব তৈরি করছেন। অন্দরমহলে তালিমে কোন প্রার্থীকে, কেন বেছে নিতে হবে, তা বিশদে বলছেন।
ভোটকেন্দ্রে সেনাবাহিনী চায় এনসিপিভোটকেন্দ্রে সেনাবাহিনী প্রবেশের অনুমতির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন।
নির্ধারিত দামে এলপিজি বিক্রিতে তদারকিও জোরদার হোকনিবন্ধটি লেখার সময় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সরকার নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে। ১২ কেজি ওজনের সিলিন্ডার যা গৃহস্থালি কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—গত মাসের তুলনায় এবার তার দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। কী কারণে দাম বাড়ানো হচ্ছে, নীতিনির্ধারকদের পক্ষ থেকে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
একাত্তরকে পিছিয়ে ফেললে আমার অস্তিত্বই হারিয়ে ফেলব : মির্জা ফখরুলঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে গণসংযোগকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
অনেকেই এখন ‘হ্যাঁ’ বলতে শুরু করেছে : জামায়াত আমিরজনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, 'ঠ্যালায় পড়ে' অনেকেই এখন 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন।
রাজশাহী-৫ফুটবল-ঘোড়া নিয়ে ছুটছেন বিএনপির দুই বিদ্রোহী, সুযোগ খুঁজছে জামায়াতরাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার নির্বাচনী মাঠে দলীয় প্রার্থীর বিপরীতে বিএনপির দুই প্রভাবশালী নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ধানের শীষের শিবির। তিন ভাগে বিভক্ত বিএনপি যখন ঘরোয়া কোন্দল সামলাতে ব্যস্ত, তখন সেই সুযোগে জয়ের স্বপ্ন দেখছে দীর্ঘদিন পর ভোটের মাঠে ফেরা জামায়াতে ইসলামী