স্ট্রিম সংবাদদাতা

পাবনা-১ আসনে (সাঁথিয়া) আসনে দলীয় প্রার্থী শামসুর রহমানের প্রচারে অংশ নিয়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, রাজনীতিতে ধর্ম ঢুকলে তা রাজনীতি থাকে না। ধর্মের নামে কিছু মানুষ সুবিধা লুটতে চায়। ধানের শীষে ভোট দিয়ে এসব প্রতারককে বিতাড়িত করবে জনগণ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাঁথিয়ার গৌরীগ্রাম মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আবু সাইয়িদ। তিনি বলেন, নিত্যপণ্যের দাম অতিরিক্ত, বাজারে অস্থিরতা। সাঁথিয়ার অসংখ্য তরুণ বেকার। কলকারখানা গড়ে ওঠেনি, বিনিয়োগ আসেনি। অবহেলিত জনপদ সাঁথিয়ায় কারও নজর নেই। এই অবহেলা ও বঞ্চনা অবসানের সময় এসেছে। কৃষি ও কৃষকের উন্নয়নে ধানের শীষে ভোট দিতে হবে।
আবু সাইয়িদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কৃষিকার্ড এবং যেসব কৃষক ১০ হাজার টাকা পর্যন্ত ঋণগ্রস্ত, তা মওকুফের পরিকল্পনা দিয়েছেন। আর এসব সুবিধার জন্যই ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে।
সভায় ধানের শীষের প্রার্থী শামসুর রহমান বলেন, একটি শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। একাত্তরে আমরা তাদের পরাজিত করেছিলাম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও তাদের পরাজিত করতে হবে।
গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খান, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মোরশেদ জ্যোতি, রাজশাহী বিভাগীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুল হক, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামাল হোসেন প্রমুখ।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে