স্ট্রিম মাল্টিমিডিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এখন ট্রেন্ডিংয়ে। এরই মধ্যে ৯টি প্যানেল তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত 'সচেতন শিক্ষার্থী সংসদ' প্যানেলও একটি।
‘ঢাকা স্ট্রিম’-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীরা নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেছেন। তাঁদের কথায় উঠে এসেছে কেমন ক্যাম্পাস চান তাঁরা, নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী কী কাজ করবেন এবং শিক্ষার মান উন্নয়নে তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনা কী।
প্রার্থীরা জোর দিয়ে বলেছেন, ইসলামি দল মানেই জঙ্গিবাদ—এই ভ্রান্ত ধারণা থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। তাঁরা চান ইসলামের ইতিবাচক দিকগুলো তুলে ধরে একটি নিরাপদ ও শিক্ষামুখী ক্যাম্পাস নিশ্চিত করতে। তাঁদের প্যানেলে কারা আছেন এবং শিক্ষার্থীদের জন্য তাঁদের ইশতেহারে কী কী চমক থাকছে, চলুন বিস্তারিত শুনে আসি তাদের মুখ থেকেই।

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। ১৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁরা।
৫ ঘণ্টা আগে
স্ট্রিম টকে আলোচনা করছেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক শ্রীরাধা দত্ত এবং ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন।
৫ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৫ ঘণ্টা আগে
১৮ ফেব্রুয়ারি সকালে প্রথম আলো ভবনে শুরু হলো ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। উদ্বোধন অনুষ্ঠানে স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রকে সুসংহত করতে দেশের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।
৫ ঘণ্টা আগে