
২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বেলজিয়াম। দেশটির সোনালি প্রজন্মের তিন প্রাণভোমরা থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকুর পাশাপাশি একঝাঁক তরুণ রয়েছেন স্কোয়াডে।
২০২২-এর কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায়ের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে উত্তর আমেরিকায় পাড়ি দিচ্ছে বেলজিয়াম। ফরাসি কোচ রুডি গার্সিয়ার অধীনে ঘোষিত দলে পোস্ট সামলানোর দায়িত্ব থিবো কোর্তোয়ার। রিয়াল মাদ্রিদ তারকা সদ্য চোট কাটিয়ে ছন্দে ফিরেছেন।
মাঝমাঠে অভিজ্ঞ ডি ব্রুইনার সঙ্গে থাকছেন অ্যাক্সেল উইটসেল। রক্ষণভাগে টমাস মিউনিয়ের ও টিমোথি কাস্তানিয়রা দলের শক্তি বাড়াবেন। আক্রমণভাগে জেরেমি ডোকু ও রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
এবারের আসরে বেলজিয়াম লড়বে গ্রুপ ‘জি’-তে। ১৫ জুন সিয়াটল স্টেডিয়ামে মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রুডি গার্সিয়ার শিষ্যরা। এরপর ২২ জুন ইরান এবং ২৭ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স ও মাইক প্যান্ডার্স।
রক্ষণভাগ: টিমোথি কাস্তানিয়ে, জেনো ডিবাস্ট, মাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মিচেল, টমাস মিউনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস এবং আর্থার থিয়েট।
মধ্যমাঠ: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন ও অ্যাক্সেল উইটসেল।
আক্রমণভাগ: শার্ল ডি কেটেলার, জেরেমি ডোকু, মাতিয়াস ফার্নান্দেজ পার্দো, রোমেলু লুকাকু, ডডি লুকেবাকিও, ডিয়েগো মোরেইরা, আলেক্সিস সেলেমেকার্স এবং লিয়ান্দ্রো ট্রোসার্ড।
.png)






-3c3626-256x144.webp)