স্ট্রিম প্রতিবেদক

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, প্রার্থিতা প্রত্যাহার, আদালতে পাল্টাপাল্টি রিট—গত কয়েক মাস ধরে বিতর্ক আর নাটকের চলছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোট গ্রহণ।
আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে শুরু ভোটের পর রাতে জানা যাবে দেশের ক্রিকেটের মসনদে বসছেন কে। অবশ্য নির্বাচনের আগের যে উত্তাপ, সেটি ভোটের দিন তেমন ছিল না বললেই চলে।
তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর ছিল নির্বাচনের দিন। অবশ্য নানা নাটকীয়তার কারণে ভোটের দিনক্ষণ পাল্টানোর সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে আগের দিন নির্বাচনে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। সে অনুযায়ী নির্বাচন হচ্ছে।
তবে নানান ঘটন-অঘটনের মধ্য দিয়ে গেলেও এই নির্বাচনী উত্তাপ এখন শুধু ঢাকা মহানগর ক্লাব ক্যাটাগরি ও অবশিষ্ট বিভাগীয় নির্বাচনগুলোকে ঘিরে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদে মোট পরিচালকের সংখ্যা ২৫। এর মধ্যে ২৩ জন পরিচালক নির্বাচিত হন ভোটারদের সরাসরি ভোটে। বাকি দুজনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে এই ২৫ পরিচালক মিলে বিসিবি সভাপতি নির্বাচন করেন।
সেই সভাপতি অবশ্য কে হচ্ছেন, সেটি আগেভাগেই জানা গেছে। কোনো অঘটন না ঘটলে আবার বোর্ড প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সেটি নিয়েই এতদিন ধরে পেকেছে এত ঝুট ঝামেলা।
গত মে মাসে ফারুক আহমেদ বিসিবি সভাপতির পদ থেকে অপসারিত হন। মনোনয়ন বাতিল হওয়ায় তিনি পরিচালক পদ হারিয়ে ফেলেন। তার জায়গায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘সরাসরি’ হস্তক্ষেপে সভাপতির পদে বসেন আমিনুল। বাংলাদেশের সাবেক এই ব্যাটার বিসিবিতে আসার পরপরই জানান, নির্বাচন দিয়ে তিনি সরে দাঁড়াবেন।
কিন্তু হলো উল্টো। আমিনুল নির্বাচনে অংশ নিয়েছেন স্বপদে বহাল থাকতেই। যাকে তার নিকট প্রতিদ্বন্দ্বী ভাবা হয়েছিল, সেই তামিম ইকবাল দিন পাঁচেক আগে নানান বিতর্ক এবং সরকার-বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে পরিচালক পদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন। এরপর থেকে নির্বাচনের যে উত্তাপ-উত্তেজনা সেটিতে ভাটা পড়তে থাকে।
শুধু তামিম নন, একই অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান আরও ১৫ প্রার্থী। তামিম না থাকায় আমিনুলের স্বপদে বহাল থাকার পথ আরও প্রশস্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে খণ্ডকালীন বিসিবি প্রধান থেকে এবার পাকাপাকিভাবে আগামী চার বছরের জন্য মসনদে বসতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
বিতর্ক থাকলেও কেন্দ্রে এসে ভোট দিয়ে সংবাদমাধ্যমকে বুলবুল বলেছেন, ‘দারুণ পরিবেশে নির্বাচন হচ্ছে। একটা উৎসবমুখর আমেজ দেখা যাচ্ছে। আশা করছি, নির্বাচনের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে।’
এ ছাড়াও বোর্ডে নতুন করে ফিরছেন ফারুক আহমেদ। ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়ে আসছেন বিসিবির পর্যালোচনা পর্ষদে আসতে যাচ্ছেন বিসিবির সাবেক এই সভাপতি। রেঞ্জার্স ক্রিকেট ক্লাব থেকে ভোটের লড়াইয়ে নামা ফারুক এবার বেশ হাসিখুশি। কয়েক মাস আগে পদ হারানোর পর মুছে যাওয়া হাসি ফিরতে শুরু করেছে তার মুখে। কেন্দ্রে এসে ফারুকও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে।
বিসিবির এই নির্বাচনে মোট ভোটার ১৫৬ কাউন্সিলর। এর মধ্যে ৫৮ জন ভোটারই ই-মেলের মাধ্যমে ভোট দিয়েছেন। বাকি ৯৮ জনের ভোট প্রক্রিয়া শেষ হয়েছে বিকেল চারটায়। সন্ধ্যা ছয়টায় ফলাফল ঘোষণা করা হবে। রাত ৯টায় সভাপতি বেছে নেওয়া হবে। তার সঙ্গে দুই সহ-সভাপতির নামও ঘোষণা করা হবে।
নির্বাচিত হতে যাওয়া ২৩ জনই ফলাফল গঠন শেষে পর্যালোচনা পর্ষদের মিটিংয়ে বসবেন। ওই মিটিংয়ে পরিচালকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন সভাপতি।
একনজরে বিসিবি নির্বাচন
মোট ভোটার: ১৫৬ জন.
ভোট প্রক্রিয়া: সরাসরি ভোট ৯৮ জন, ই-ব্যালট ৫৮ জন.
ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:
ক্যাটাগরি-১: (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা), মোট ভোট ৩৫, ই-ব্যালট ১৯।
ক্যাটাগরি-২: (ক্লাব) মোট ভোট: ৭৬, ই-ব্যালট ৩৪
ক্যাটাগরি-৩: (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল) মোট ভোট: ৪৫, ই-ব্যালট: ৫।

হ্যাঁ, ঠিকই শুনছেন, শেষ মুহূর্তে জায়গা করে নেওয়া স্কটল্যান্ড। কেননা গত মাসেই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বিদায় করেছে আইসিসি। ওই সময় গুঞ্জন ছিল পাকিস্তানকেও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে।
৩ দিন আগে
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান খেলবে বলে জানিয়েছে দেশটির সরকার। সোমবার রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
৮ দিন আগে
দাবি না মানায় বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও কোনো ধরনের শাস্তি বা জরিমানা করছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উল্টো ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অন্য একটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশকে স্বাগতিক করা হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৮ দিন আগে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কথা জানিয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে পরিবর্তন আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৩ দিন আগে