নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্কঢাকা

নারী এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানেই থেমে গেল বাংলাদেশ।
ফিল্ডিংয়ের ভুলে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে নিগার সুলতানাদের। শেফালি ভার্মার ঝোড়ো ৬৪ রানের পর দীপ্তি শর্মার ঘূর্ণিতে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করলেও শেফালির বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তোলে। ৪০ বলে ৬৪ রানের ইনিংসে শেফালি হাঁকিয়েছিল তিনটি ছক্কা। তিনবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
শেফালির পাশাপাশি প্রতিকা রাওয়াল ২০ এবং রিচা ঘোষ ২১ রান করেন। অধিনায়ক হারমানপ্রীত ২৮ বলে অপরাজিত ২৪ রান করে বাংলাদেশকে দেড়শো রানের টার্গেট দিতে সক্ষম হয় দলটি। ফিল্ডিংয়ে বাংলাদেশের চারটি ক্যাচ হাতছাড়া হয়। এতেও ভারতের স্কোর বড় হয়ে যায়।
১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের হয়ে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। ওপেনার দিলারা আক্তার করেন ২১ রান। ভারতের হয়ে দীপ্তি শর্মা ৩ উইকেট নেন, আর নন্দিনী শর্মা পান ২ উইকেট।
সেমিফাইনালের মঞ্চে ৪০ রানের জয় নিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে টানা দশম বারের মতো খেলবে ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৪৯/৬(২০) (শেফালি ভার্মা ৬৪; সুলতানা খাতুন ২/৩০)
বাংলাদেশ: ১০৯/৭ (২০) (স্বর্না আক্তার ২২*, দিলারা আক্তার ২১; দীপ্তি শর্মা ৩/২৬)
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-6aa393b956c75-fc1d5c-256x144.webp)


