
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
ক্যাপ্টেন মহিউদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় আহত ক্যাপ্টেন মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই সৈনিক নিহত হন এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতর আহত হন। নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত (২৮) এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক পিয়াস।
দুর্ঘটনার পরপরই আহত মহিউদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।
.png)
-b52d51.jpeg)
-028855-256x144.webp)

-97799a-256x144.webp)
-b88d39-256x144.webp)

