স্ট্রিম প্রতিবেদক

যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে দরকষাকষি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যেই রাজধানীর তিনটি আসনে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, আরও দুদিন আগে থেকেই সারা দেশে মনোনয়ন ফরম সংগ্রহের কাজ শুরু করেছে দলটি। ইতোমধ্যে কয়েকটি আসনে ফরম সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত প্রার্থীরা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত নেতারা।
যোগাযোগ করা হলে দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন ‘স্ট্রিম’কে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে তাঁরা সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের (আঞ্চলিক নির্বাচন অফিস) কার্যালয়ে রয়েছেন। সেখান থেকে ঢাকার ৩টি আসনে জামায়াতের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বুধবার ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে দলটির মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যেভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছেন, সেভাবে এখনো নির্বাচনী মাঠে সমতা সৃষ্টি করা হয়নি। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে এ দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে—এমন একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি।’

অন্যদিকে ঢাকা-৮ আসনে ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম মনোনয়ন পেতে যাচ্ছেন বলে নানা সময় শোনা গেলেও শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন। শুরু থেকেই এ আসনে তিনি প্রচারণা চালিয়ে আসছিলেন।
এই আসনের আরেক সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে তিনি চিকিৎসাধীন।
আজ বুধবার সকালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তামান্না তাসনীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আইউবি।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) মাগুরা-১ ও মাগুরা-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক এমবি বাকের।
একই দিনে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থী ও জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ময়মনসিংহ-১০ (গফরগাঁও), কুমিল্লা-৪, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনসহ আরও কয়েকটি আসনে জামায়াতের প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে