ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ জীবিত আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
স্ট্রিম প্রতিবেদক

ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ জীবিত আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
হাসপাতাল থেকে জানানো হয়, গতকাল শনিবার রাত ৮টার দিকে তোফায়েল আহমেদের রক্তচাপ ও পালস কমে গিয়েছিল। পরে কিছুটা নিয়ন্ত্রণে এলেও তার সার্বিক অবস্থা এখনো ‘ক্রিটিক্যাল’।
হাসপাতালের তথ্যকেন্দ্র থেকে স্ট্রিমকে জানানো হয়, ‘তিনি এখনো জীবিত আছেন। ওনার অবস্থা আগের মত আছে। তবে গতকাল কিছুটা সংকটাপন্ন ছিলো।’
এদিকে গত কয়েক দিনের মতো গতকাল রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবার পক্ষ থেকে জানানো হয়, তিনি জীবিত এখনো। এছাড়াও হাসপাতালের কাস্টমার কেয়ার থেকে আজ স্ট্রিমকে জানানো হয়, ‘কয়েকদিন ধরেই এমন গুজব ছড়াচ্ছে। তবে তিনি এখনও সিসিইউতে ভর্তি আছেন। কোনো পরিবর্তন ঘটলে পরিবার ও হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে গত ২৭ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তোফায়েল আহমেদ ১৯৬৮-৬৯ সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি ছিলেন ছাত্রসমাজের নেতৃত্বে।
১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) আয়োজিত ঐতিহাসিক ছাত্রসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ঘোষণাও দেন তোফায়েল আহমেদ।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর চার আঞ্চলিক প্রধানের একজন হিসেবে নেতৃত্ব দেন।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের রাজনৈতিক সচিবের দায়িত্ব দেন। পরবর্তীতে ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে তোফায়েল আহমেদ শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পুনরায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে