স্ট্রিম প্রতিবেদক

১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়। সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন তারেক রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জানতে চাইলে তিনি স্ট্রিমকে বলেন, আজকে দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছিল। পাশাপাশি সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলাপ-আলোচনা হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। নির্বাচনের আগে জনগণের কাছে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে সমমনা দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার স্ট্রিমকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের কাজ এখনও বাকি আছে। একসাথে আন্দোলন যেমন করে এসেছি, সামনেও ঐক্য ধরে রাখতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত থাকবে, সেটা যাতে ঐকবদ্ধভাবে মোকাবিলা করা যায়, সেটি নিয়ে তারেক রহমান আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন।‘
জানতে চাইলে বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, শুরুতে মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে একটি গাইডলাইন দিয়েছেন তারেক রহমান। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, এ সংক্রান্ত কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত মতবিনিময় হলো।
সভার সঞ্চালনা করেন যুগপৎ আন্দোলনের সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ ও সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
৫ ঘণ্টা আগে
জবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
৯ ঘণ্টা আগে