জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

খালেদা জিয়ার শরীর চিকিৎসা নিতে পারছে: ডা. জাহিদ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২২: ২৮
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সংগৃহীত ছবি

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তিন দিন (২৭ থেকে ২৯ নভেম্বর) ধরে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা একই রয়েছে, যেটিকে চিকিৎসা বিদ্যায় বলা হয়– যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা শরীর নিতে পারছে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশ নেওয়া নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। মেডিকেল বোর্ড সুপারিশ করলে, তার আলোকে পরের পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ভালো করার মালিক আল্লাহ। আপনার সবাই উনার জন্য দোয়া করবেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান।

খালেদা জিয়ার অসুস্থতার খবরে নেতাকর্মী ছাড়াও বহু মানুষ হাসপাতালে এসে ভিড় করছেন। আগতদের প্রতি অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, হাসপাতালটিতে খালেদা জিয়া ছাড়াও ৩০০ রোগী চিকিৎসাধীন। চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবার প্রতি অনুরোধ, যথাসম্ভব কম ভিড় করব। সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করব।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা এখানে (এভারকেয়ার হাসপাতাল) করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। তারেক রহমানও সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবন নিচ্ছেন।

Ad 300x250

সম্পর্কিত