স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইফাজ উদ্দিন আহমদ ইমু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ জুনায়েদ কবির (শায়র)।
গত সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কাউন্সিল শেষে এই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল রানা ও তওহীদুর রহমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নয়ন কৃষ্ণ সাহা। সাংগঠনিক সম্পাদক জেস চাকমা, কোষাধ্যক্ষ ট্যালেন্ট চাকমা এবং দপ্তর সম্পাদক হয়েছেন অনুত্তর চাকমা।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক জাল্লাং এনরিকো কুবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাঁধন পাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিষন চাকমা। সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান ইপা, ক্রীড়া সম্পাদক বন্ধন সাহা এবং সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন অমৃতা চাকমা। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অর্ক বড়ুয়া, রতনোনাথ নাধে রয় ও সুদীপ্ত চাকমা।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, ‘অভ্যুত্থানের পর প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মবের নামে দেশের নিরপরাধ জনগণের ওপর যে হামলা চালিয়েছে, তার বিচার এখনো বাংলার জনগণ পায়নি। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেকেই শিক্ষা খাতে বাজেট সংকুচিত করেছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি শিক্ষা খাতে যাতে জিডিপির ৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নবনির্বাচিত সভাপতি ইফাজ উদ্দিন আহমদ ইমু বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আবাসন সংকট, যাতায়াত সমস্যা ও শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বিদ্যমান। এসব সমস্যা সমাধানে ছাত্র ইউনিয়ন সক্রিয়ভাবে কাজ করবে।’
কাউন্সিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিটোরিয়ামে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে