স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও বোঝাপড়া, সমঝোতা এবং নীতিগত ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসা শেষে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের বাইরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডা. তাহেরের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
তাহের বলেন, আমি দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাব– আমরা আগামীতে আরও অনেক ধৈর্য এবং প্রজ্ঞাকে প্রাধান্য দিয়ে কর্তব্য নির্ধারণ করব। জামায়াতের এই নেতা জানান, চিকিৎসক তাঁকে আরও কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এ কারণে কিছুদিন রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকবেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চান তাহের।

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই নাগরিককে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
৯ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও নির্বাচন যাতে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বিএনপি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকতেই চায়।
১২ ঘণ্টা আগে
আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১০ নির্বাচনী এলাকায় শেখ রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর আগে, একই নির্বাচনী এলাকা থেকে ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মাসের (নভেম্বর) শুরুতে ২৩৭ জনকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। প্রথম দফায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের অনেকের পছন্দের আসনে প্রার্থী দেয় দলটি।
১৪ ঘণ্টা আগে