জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২১: ৩৫
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংগৃহীত ছবি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল পাঁচটায় চেয়ারপারসনের কার্যালয়ে আসেন চীনা প্রতিনিধি দল।

বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেন চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এসময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর সমবেদনা জানান।

তারেক রহমানের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির।

বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ নেই চীনের, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় তারা (চীন)। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় না চীন।’

Ad 300x250

সম্পর্কিত