স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কটুক্তি ও ডিম নিক্ষেপের ঘটনাকে দলটির অনুশোচনা না করার নমুনা হিসেবে দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে মির্জা ফখরুল এ কথা বলেন।
ওই পোস্টে বলা হয়েছে, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’
ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল এ-ও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যান বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুজন করে প্রতিনিধি।
সোমবার (২২ সেপ্টেম্বর) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের হেনস্তা করেন। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি গালিগালাজ করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।
ওই সময় আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। পরপর দুটি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আখতার হোসেনের পিঠে ডিমগুলো লাগে। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যেতে দেখা গেছে আখতার হোসেনকে।
এ ঘটনার পর মঙ্গলবার দুপুরে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। ‘রাজনীতিবিদদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের মিসগাইডের কারণেই আখতারের ওপর হামলার ঘটনা ঘটেছে। কারণ, তাদের ভুল তথ্যের কারণেই এক ফটক দিয়ে বের না হয়ে ভিন্ন পথে বের হয়েছেন এনসিপির নেতারা। এ জন্য কনস্যুলার জেনারেলকে পদত্যাগ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২১ ঘণ্টা আগে