স্ট্রিম প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার প্রশ্নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জেতাতে ২৭০ আসনে প্রতিনিধি দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১১ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি ঢাকা স্ট্রিমকে নিশ্চিত করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই হবে গণভোট। এ নিয়ে মাহবুব আলম বলেন, ‘এনসিপি গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়েছে। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই “হ্যাঁ” ভোটের জয় নিশ্চিতে প্রচার চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই—এমন ২৭০টি আসনে আমরা ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেব। এসব অ্যাম্বাসেডররা স্থানীয়দের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং “হ্যাঁ” ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।’
এই পদ্ধতিতে এনসিপি সারা দেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচার নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি সম্প্রতি জামায়াতের ইসলামীর ১১ দলীয় জোটে যোগ দিয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও জোটের পক্ষে এনসিপির প্রার্থীরা ৩০টি আসনে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। এখন দলটির পক্ষ থেকে বাকি আসনগুলোতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাতে প্রতিনিধি নিয়োগের কথা জানানো হলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে