স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা এবং জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে এ ঘটনাগুলো ঘটে। তবে আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন জামায়াত কর্মী তারেক রহমান।
আহত তারেক অভিযোগ করে বলেন, ‘হামলাকারীরা দেশীয় অস্ত্র ও চাকু নিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়। চাকু দিয়ে দুইজনকে আঘাত করা হয়েছে। এছাড়া আমাদের কয়েকজন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।’
এদিকে, জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে পৃথক আরেকটি ঘটনায় তিনজন আহত হন। আহত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিঠুর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ‘নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় আমিও আহত হয়েছি।’
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, ‘জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমানসহ কয়েকজন শিলুয়া এলাকায় গিয়ে টাকা বিতরণের চেষ্টা করেন। এ সময় আমার নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়।’
এছাড়া তাঁর বাসার সামনেও হামলার চেষ্টা করা হয় বলে তিনি পাল্টা অভিযোগ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ দস্তেগীর জানান, ঘটনার কথা তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত জানা যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে