স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। জার্মানি থেকে কাতার সরকারের বিশেষ ব্যস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাসের বরাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিএনপি সূত্রে জানা গেছে, রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন নেওয়া হতে পারে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শনিবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত চিকিৎসকরা নেবেন।’
এর আগে সকালে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে দলটির মিডিয়া সেল শুক্রবার খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করে তিনি ধানমন্ডির ৫ নম্বর রোডের পৈতৃক বাসভবনে যান।
সূত্র জানায়, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বিমানযাত্রার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া পর্যন্ত ডা. জুবাইদা রহমান ঢাকায় অবস্থান করবেন এবং খালেদা জিয়ার সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন ফিরবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে