স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্তে বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসন থেকে বিজয়ী নাহিদ ইসলাম।
এনসিপির মিডিয়া কমিটির সম্পাদক ইয়াসির আরাফাত এসব তথ্য জানিয়েছেন। বৈঠক সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যে শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দলীয় ও জোট রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানা ১১-দলীয় নির্বাচনী ঐক্য সূত্রে জানা গেছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের নির্বাচিতরা। শপথ নেওয়ার আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। এ পরিস্থিতিতে নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর তারা শপথ নেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে বিজয়ী হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগে