বাসস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শনিবার লক্ষ্মীপুরের হাজিরপাড়া ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন এবং তিনিই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া গণমানুষের দল উল্লেখ করে তিনি বিগত সময়ে দেশের রাজনীতি ও উন্নয়নে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিশ্বাস ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা শ্রমিকদল নেতা আবুল হাশেম, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি বেগম প্রমুখ।

মোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
২ ঘণ্টা আগে
জবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
৬ ঘণ্টা আগে