স্ট্রিম প্রতিবেদক

আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনকে প্রাণিবান্ধব মডেল এবং সরকারি চাকরিজীবীদের জন্য নিরাপদ আবাসনস্থল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় প্রাণীর ওপর নিষ্ঠুর আচরণের জন্য প্রতিপক্ষের সমালোচনা করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর রেলওয়ে মসজিদ এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের গণসংযোগ চলাকালীন একটি কুকুরকে লাথি দেওয়ার ঘটনা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ছবির ঘটনা নিয়েই শুরু হয় আলোচনা।
এ প্রসঙ্গে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘প্রাণীর ওপর অবিচারকারীরা নিষ্ঠুর। যারা কুকুরকে লাথি মেরেছে, তাদের চেয়ে ওই কুকুরটি অনেক ভালো। লাথি যারা মেরেছে, তাদের ছোঁয়ায় কুকুর অপবিত্র হয়নি বরং তারা নিজেরা অপবিত্র হয়েছে।’
নির্বাচিত হলে পশুপ্রেমীদের সুবিধার জন্য একটি বিশেষ কমপ্লেক্স তৈরির ঘোষণা দেন তিনি, যেখানে পোষা প্রাণীদের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা হবে। এছাড়া রাজধানীর কাটাবন মার্কেটকে আরও উন্নত করে পুরো এলাকাকে ‘অ্যানিমেল ফ্রেন্ডলি’ জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এ সময় তিনি নির্বাচন কমিশনের ভোটার স্লিপ বিতরণের সনাতন পদ্ধতি বাতিলের আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষকে ঘুম থেকে তুলে ভোটার স্লিপ দেওয়ার দরকার নেই। আমাদের হাতে স্মার্টফোন আছে। নির্বাচন কমিশনের উচিত একটি অনলাইন পোর্টাল চালু করা, যেখানে এনআইডি দিলেই ভোটাররা তাদের কেন্দ্র খুঁজে পাবেন।’
এই নির্বাচনকে জালেম বনাম মজলুমের লড়াই হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘একদিকে পাহাড়সম সন্ত্রাস, টাকা ও অস্ত্র; অন্যদিকে আমি সাধারণ মানুষ। উনারা আমাকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দেন, কিন্তু ডিবি হারুনের ভাতের হোটেলের মতো সেখানে গিয়ে গুম হওয়ার ইচ্ছা আমার নেই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে