স্ট্রিম প্রতিবেদক

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবির পাশাপাশি নির্বাচনের আগে দমন-পীড়ন বন্ধ করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এনপিএর মুখপাত্র নাজিফা জান্নাত, তুহিন খান ও ফেরদৌস আরা রুমী এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ওসমান হাদির বিচারের দাবিতে সমবেত আন্দোলনকারী ও সাংবাদিকদের লাঠিচার্জের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এটি গভীর উদ্বেগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম ও সংলাপের সুযোগ থাকলেও বলপ্রয়োগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা প্রশাসনের কৌশল ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
এনপিএ মুখপাত্ররা বলেন, নির্বাচনের মাত্র ৫ দিন আগে এ ধরনের সহিংসতা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলে এবং অযথা উত্তেজনা সৃষ্টি হয়। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়ে। পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ উঠছে। এতে যে সরকারের ভেতরের কোনো অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
শহীদ ওসমান হাদির বিচারের দাবিকে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলা হয়, যারা এই হত্যার বিচার চান, তাদের সজাগ থাকতে হবে যেন এই ন্যায়সংগত দাবি কোনো গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থের হাতিয়ারে পরিণত না হয়।
বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জনসমক্ষে প্রকাশ এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এনপিএ সহিংসতা নয়, আইনের শাসন চায়। একই সঙ্গে তৃতীয় কোনো শক্তির ষড়যন্ত্রে নির্বাচন বানচালের সুযোগ যেন তৈরি না হয়, সে জন্য নির্বাচনে অংশগ্রহণকারী সব দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সতর্কতা ও সহনশীলতা অবলম্বনের আহ্বানও জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে