স্ট্রিম প্রতিবেদক

আসন্ন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুবিধা ও প্রটোকল দেওয়া হচ্ছে, যা নির্বাচনের মাঠে অসম অবস্থা তৈরি করছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচনী মাঠের পরিবেশ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে সম্মতি নেই। আমরা মনে করছি বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ-সুবিধা ও প্রটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনেরর ‘সিগন্যালিং’ করা হচ্ছে। এটি লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা এবং অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে এর মাধ্যমে একটি বার্তা যায় যে সরকার কার পক্ষে আছে।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মিডিয়ার একদিকে ঝুঁকে পড়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। মূলধারার গণমাধ্যমে এনসিপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক সংবাদ প্রচার করা হচ্ছে। প্রশাসন ও মিডিয়ার কাছ থেকে সমান সুযোগ নিশ্চিত করার জন্য তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে এসব বিষয় তুলে ধরেছেন। ভবিষ্যতেও নির্বাচনের মাঠে কোনো বাধার সম্মুখীন হলে ধারাবাহিকভাবে কমিশনকে অবহিত করা হবে।’
এর আগে রাজধানীর হোটেল ইন্টালকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে আরও ছিলেন দলটির যুগ্ম আহাবায়ক ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ ও নাভিদ নওরোজ শাহ প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৯ ঘণ্টা আগে