স্ট্রিম প্রতিবেদক

গণঅধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের নিজের কোনো বাড়ি, গাড়ি, প্লট বা জমি নেই। স্থাবর সম্পত্তি না থাকলেও উপহার হিসেবে পাওয়া ৩০ ভরি স্বর্ণ রয়েছে তাঁর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসা এবং স্ত্রীর পেশা গৃহিণী উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, বর্তমানে রাশেদ খানের বার্ষিক আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। তাঁর নিজের নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। তবে অস্থাবর সম্পত্তির হিসাবে তাঁর হাতে নগদ আছে ৩৫ লাখ ৪৫ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া দুটি বেসরকারি ব্যাংকের ঝিনাইদহ ও ঢাকা সেনানিবাস শাখায় তাঁর ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে ৭ হাজার ৫৮২ টাকা।
রাশেদ খান উল্লেখ করেছেন, তাঁর কাছে থাকা ৩০ ভরি স্বর্ণ তিনি উপহার হিসেবে পেয়েছেন। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য দেখানো হয়েছে ৮১ লাখ ৪৮ হাজার ৪১২ টাকা।
অন্যদিকে, তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আলোর হাতে নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ রয়েছে। এ ছাড়া তাঁর নামে ১ লাখ ৬০ হাজার টাকার ইলেকট্রনিকস পণ্য এবং ৮০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি দেখানো হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকা।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার তথ্যে রাশেদ খান সাড়ে ৪ লাখ টাকা আয় দেখিয়েছেন। সেখানে তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩৮ লাখ ৪৫ হাজার ৯১৫ টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাঁর নামে কোনো শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত নেই। এ ছাড়া তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে