স্ট্রিম ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম এই সময়-এ তার নামে প্রকাশিত সাক্ষাৎকারকে ‘ভুয়া ও মনগড়া’ বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা ইউএনবিকে টেলিফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ওই খবর সম্পূর্ণ ভুয়া। তারা (এই সময়) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে।’
গতকাল সোমবার মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখান থেকে ফখরুল বলেন, ‘আমি কখনোই এই সময়-কে কোনো সাক্ষাৎকার দিইনি। আমার নামে যেসব মন্তব্য প্রকাশ করা হয়েছে, সেগুলো অযৌক্তিক ও কল্পনাপ্রসূত। কোনো রাজনৈতিক নেতাই এ ধরনের হাস্যকর মন্তব্য করতে পারেন না।’
এই সময়-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাদের প্রতিনিধি অনমিত্র চট্টোপাধ্যায় সম্প্রতি ঢাকায় ফখরুলের সাক্ষাৎকার নিয়েছেন। সংবাদটির শিরোনাম ছিল—‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার।’
তবে ফখরুল স্পষ্ট করে জানান, তিনি কলকাতার কোনো গণমাধ্যমের সঙ্গেই কথা বলেননি।
এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এই ঘটনায় আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগের সহিংস চরিত্র আবারও প্রকাশ পেল। তারা অন্যায় বা অপশাসনের জন্য কখনো অনুতপ্ত হয় না। নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা সেই প্রমাণ বহন করছে।’
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফখরুল লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটল, তা আবারও প্রমাণ করল যে আওয়ামী লীগ তাদের অন্যায় কাজের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যে অন্যায়-অপরাধ করেছে, তার সব কিছুর জন্য একদিন আইনের মুখোমুখি হতে হবে। দলের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধৈর্য ধরুন, দলের স্বার্থে এবং দেশের স্বার্থে।’
উল্লেখ্য, সোমবার জেএফকে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থকরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২১ ঘণ্টা আগে