স্ট্রিম সংবাদদাতা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি জনগোষ্ঠী জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে, তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে ।
বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দর প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। আর এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী জনগণের ওপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল-বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা গেল নির্বাচনি হবে না। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপি জুলাই সনদের সই করেছে।’
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা কিছুটা বাধ্য হয়েই হ্যাঁ ভোট দেয়ার পক্ষে অবস্থান নিয়েছি। তারপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে।’
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে। কোনো কোনো দেশে আছে সংবিধানের কোনো নির্দিষ্ট বিষয়কে পরিবর্তনের জন্য গণভোট দেওয়া হয়। সেটা নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এভাবে বিদেশ থেকে এসে রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ততা নেই জনগণের জন্য কোন সেক্রিফাইস নেই জাস্ট ঘটনাচক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চালিয়ে দিল। এই গণভোটের আইনগত কোন ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। যেহেতু জুলাই অভ্যুত্থানকে আমরা সমর্থন করি সেহেতু আমরা হ্যাঁ ভোটের জন্য জনগণকে বলব।’
লালমোহন মদন মোহন মন্দির কমিটির সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে