স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে মাদক, কিশোর গ্যাং, গ্যাস ও পানির সংকটসহ নানা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর এলাকায় তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। সরেজমিনে উপস্থিত জনতার সঙ্গে কথা বলে জানা গেছে, মিরপুরবাসীর প্রধান সমস্যা কিশোর গ্যাং, মাদক, গ্যাস ও পানির সংকট, জলাবদ্ধতা এবং সুস্থ বিনোদনের অভাব। ক্ষমতায় গেলে তারেক রহমানের কাছে এসব সমস্যার সমাধান চান তাঁরা।
মিরপুর এলাকায় তীব্র গ্যাস সংকট প্রতিদিন ভোগাচ্ছে উল্লেখ করে চাকরিজীবী আবু নাইম মো. রাকিবুল খান রুবেল স্ট্রিমকে বলেন, ‘এখানে গ্যাসের ও পানির সংকট রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য কোনো সুব্যবস্থা নাই। আমাদের বড় খেলার মাঠের দরকার। আবার আমাদের এলাকাতে সিটি করপোরেশনের নির্ধারিত কোনো বড় কমিউনিটি সেন্টার নাই।’
রাকিবুল আরও বলেন, ‘মিরপুরের বড় সমস্যা মাদক। মাদকের অভয়ারণ্য হিসেবে আমাদের জোনটা ইউজ হচ্ছে। একটা বিশাল এরিয়া কিশোর গ্যাংয়ের দখলে চলে গেছে। তাদের সমাজের মুলস্রতে নিয়ে আসতে হলে অনেক বেশি উদ্যোগ প্রয়োজন।’
স্ত্রী-কন্যাকে নিয়ে মিরপুর-১০ এর নির্বাচনী জনসভায় আসা রাজা স্ট্রিমকে বলেন, ‘আমরা গ্যাসটা সময়মতো পাই না। এখানে বিএনপির প্রার্থী মিল্টন ও আমিনুল কথা দিয়েছেন তারা জয়ী হলে প্রথম এই গ্যাসের সমস্যার সমাধান করবেন। এটাই বিএনপির কাছে আমাদের প্রধান চাওয়া।’
খালেদা জিয়ার ছেলেকে দেখতে জনসভায় এসেছেন জানিয়ে আছমা খাতুন বলেন, ‘রান্না করতে গ্যাস পাই না। আগামীতে আসা সরকার এই সমস্যা সমাধান করলে সুবিধা হবে।’
৩ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুন্সী স্ট্রিমকে বলেন, ‘এলাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সরবরাহ কম এবং বর্ষাকালের জলাবদ্ধতা। আশা করি, নতুন সরকার এসব সমস্যার সমাধান করবে।’
এদিকে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পল্লবীর লাল মাঠে আয়োজিত জনসভায় শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজির হন দুই বন্ধু নূর আলম ও মোহাম্মদ জসিম। হুইলচেয়ারে আসা নূর আলম এবং দৃষ্টিহীন জসিম বেলা ১টার দিকে মুসলিম বাজার এলাকা থেকে জনসভায় আসেন।
তারেক রহমানকে স্বচক্ষে দেখতে পেয়ে নূর আলম স্ট্রিমকে বলেন, ‘নেতাকে তো আমরা ভালোবাসি। ভালোবাসার একটা টান আছে না? চক্ষে দেখতে পেরে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ নেতা যেন ক্ষমতায় আসেন, দেশ যেন শান্তিতে থাকে, ভালো থাকে।’ এ সময় তিনি এলাকার ভোটার হিসেবে আগামী সরকারের কাছে গরিব-অসহায়দের পুনর্বাসনের দাবি জানান।
দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ জসিম স্ট্রিমকে বলেন, ‘আমাদের এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি তো আছেই। এ ছাড়া আরও অনেক সমস্যা আছে। আমরা চাই উনি (তারেক রহমান) যেন গরিবদের জন্য ভালো পদক্ষেপ নেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে