স্ট্রিম প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠুভাবে করার ব্যাপারে সহযোগিতা করতে হবে।’
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। গত ১৫ বছর বিএনপির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ১৭০০ মানুষকে গুম-খুন করা হয়েছে। অবিশ্বাস্য রকমের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা হয়েছিল। যার মূল লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা।’
তিনি আরও বলেন, ‘জনগণের আন্দোলন, ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। বিএনপি ৩১ দফা দিয়ে রাজনীতিতে আমূল পরিনবর্তন করতে চায়। ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্ব দেশের রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এর মাধ্যমে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে