স্ট্রিম প্রতিবেদক

আওয়ামী লীগ শাসনামলে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেক আলেম-ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনামলে এ দেশের সমস্ত শক্তিগুলো— যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। প্রায় ৬০ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এক হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে।
'আলেম–ওলামা, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, মাওলানা কামারুজ্জামান, মীর কাসেম আলী—এই পত্রিকার (দৈনিক নয়া দিগন্ত) প্রকাশক ছিলেন, সালাউদ্দিন কাদেরসহ তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়।' যোগ করেন তিনি।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর দেশে বাকশাল প্রতিষ্ঠা করে সব পত্রিকা বন্ধ করে দেওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একাত্তরের স্বাধীনতার পরে মিডিয়ার ওপর অত্যাচার হয়েছে, বাকশাল প্রতিষ্ঠা হওয়ার পরে সব সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল।
‘আমার মনে পড়ে, তখন সাংবাদিকরা বেকার হয়ে গিয়েছিলেন; তখন বায়তুল মোকাররমের সামনে হকারের কাজ করতেন তাদের অনেকে। তখন কোনো পত্রিকা ছিল না।’
সেই একদলীয় শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম একদলীয় শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তখন যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। পরবর্তীতে সেই ধারাবাহিকতা এগিয়ে নিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
‘জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার। দলের পক্ষ থেকে সেইসব শহীদদের শ্রদ্ধা জানাই। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। আশা করছি, সঠিক সময়েই নির্বাচন হবে। আমরা মনে করি, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ পাব,’ বলেন বিএনপি মহাসচিব।
গেল ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটি কাজে লাগিয়ে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানান তিনি।
এসময় সব রাজনৈতিক দলকে ছোটখাট সমস্যাগুলো দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এই প্রবীণ রাজনীতিবিদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে