আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য।
স্ট্রিম প্রতিবেদক

আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। যাঁরা বয়কটের চেষ্টা করবেন, তাঁরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছে যে দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্ট করে তাঁর ভাষণে বলেছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে বাস্তবায়নের সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। এই প্রতিশ্রুতি আমরাও দিয়েছি যে আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন প্রশ্ন, কারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা বিলম্ব হোক বা অনিশ্চিত হোক সে পরিবেশ সৃষ্টি করতে চায়, অথবা নির্বাচন না হোক সেটা চায়। জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে—এটা বলা যায়।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘রাজনৈতিক কৌশল হিসেবে অনেকেই হয়তো সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে এসব বক্তব্য দিচ্ছে কিনা, এ প্রশ্নও বাজারে আছে। কিন্তু আমি মনে করি, সেটা চাপের কোনো বিষয় নয়।’
জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোটের সম্ভাবনা নেই জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে, সেটাকে ধরে রাখতে চাই। তবে এখানে আমরা বলেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

মোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
১০ ঘণ্টা আগে
জবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
১৪ ঘণ্টা আগে