স্ট্রিম প্রতিবেদক

সারা দেশের নারী কর্মীদের নিয়ে ৩১ জানুয়ারি প্রতিবাদী নারী সমাবেশ করবে জামায়াত। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
সারা দেশে জামায়াতের নারীকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জামায়াতের ৪৩ ভাগ নারী। আমাদের বন্ধুরা মনে করে, জামায়াতে নারীদের গুরুত্ব অনেক কম। এই নির্বাচনে জামায়াতের নারীরা খুবই অ্যাকটিভ। সারা দেশে জামায়াতের নারী সমর্থকই বেশি। কারণ নারীরা শান্তিপ্রিয়। আমাদের প্রধান প্রতিপক্ষ এটা বুঝতে পেরে সারা দেশে আমাদের মহিলাদের আক্রমণ করছে, ভয়ভীতি দেখাচ্ছে, তাদের ভয় দেখানোর জন্য একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে।’
তাহের বলেন, ‘যারা বেশি বেশি নারী অধিকারের কথা বলে তারাই নারীদের বেশি আক্রমণ করছে। লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা। ইসির হয়তো ক্ষমতা নেই অথবা ইচ্ছাকৃতভাবে তারা এক পক্ষ হয়ে গেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে