পাবনা-৪
স্ট্রিম সংবাদদাতা

এশিয়ার বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর, ঈশ্বরদী ইপিজেড এবং ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেলওয়ে জংশনকে ঘিরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জনপদ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন। আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনপদে এখন নির্বাচনী হাওয়া তুঙ্গে। তবে বড় বড় মেগা প্রকল্পের উন্নয়নের চাকচিক্যের আড়ালে এখানকার সাধারণ ভোটারদের মনে জেঁকে বসেছে পদ্মার চরের বালু মহাল দখল, মাদকের বিস্তার এবং দীর্ঘদিনের নিরাপত্তাহীনতার আতঙ্ক।
ঈশ্বরদী-আটঘরিয়া দেশের বৃহত্তম সবজি ও লিচু উৎপাদনকারী অঞ্চল। কিন্তু হিমাগারের অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষকরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী (পেঁপে বাদশা) বলেন, ‘ঈশ্বরদীতে একটি সরকারি হিমাগার এবং কৃষি গবেষণাগার খুব দরকার। আমরা চাই এমন প্রতিনিধি, যিনি লিচু রপ্তানির জন্য সরাসরি বিদেশি বাজারের সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেবেন।’
পদ্মার তীরবর্তী চরাঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম বালু মহাল ও জমি দখল। লক্ষ্মীকুণ্ডা চরকুড়ুলিয়া গ্রামের কৃষক বনি ইসরাইল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পদ্মার বালু বিক্রি করে একদল মানুষ রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে, আর আমরা সাধারণ কৃষকরা চরে চাষ করতে গিয়ে বিপদে খাই। চরের এই অস্ত্রের ঝনঝনানি আর দখলদারিত্ব যে বন্ধ করতে পারবে, তাকেই আমরা ভোট দেব।’
নির্বাচনী ময়দানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু এবং জামায়াতে ইসলামীর আবু তালেব মন্ডল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমরা নির্বাচিত হলে রেলের বেদখল হওয়া শত শত একর জমি উদ্ধার করে আধুনিক টার্মিনাল, পার্ক ও হাসপাতাল নির্মাণ করব। রূপপুর প্রকল্পের কর্মসংস্থানে স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার নিশ্চিত করা হবে এবং যারা বালু ও চর দখল করে ত্রাস সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’
স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু ঈশ্বরদীকে একটি জঞ্জালমুক্ত ‘স্মার্ট রেলওয়ে শহর’ ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিচ্ছেন। তিনি বলেন, ‘বালু মহাল হবে রাষ্ট্রীয় সম্পদ, কোনো ব্যক্তির পকেট ভরার মাধ্যম নয়। আমি চর দখলমুক্ত করে প্রকৃত ভূমিহীন কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেব।’
জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল বলেন, ‘লিচু ও সবজি চাষিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা এবং এলাকাভিত্তিক হিমাগার স্থাপন আমাদের প্রধান অঙ্গীকার। রূপপুর এলাকায় দুর্নীতির অবসান ঘটিয়ে সুশাসন কায়েম করা হবে।’
ঈশ্বরদী ও আটঘরিয়ার ভোটাররা এখন কেবল উন্নয়নের স্লোগান নয়, বরং একটি শান্ত ও নিরাপদ জনপদের প্রত্যাশায় ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধের অপেক্ষায় আছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে