স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ‘নির্বাচনী ঐক্যে’ থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৭টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।
রোববার (১৮ জানুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় দেখা যায়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ এবং সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ এবং সারজিস আলম পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন।
ঢাকা বিভাগ
ঢাকা জেলায় ৬টি আসন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা-৮ আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ এবং ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন মনোনয়ন পেয়েছেন।
বিভাগের অন্য জেলার মধ্যে নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন, টাঙ্গাইল-৩ আসনে সাইফুল্লাহ হায়দার, গাজীপুর-২ আসনে আলী নাছের খান এবং মুন্সিগঞ্জ-২ আসনে মাজেদুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
চট্টগ্রাম ও অন্যান্য বিভাগ
চট্টগ্রাম বিভাগে ৭ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নোয়াখালী-২ আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া, লক্ষ্মীপুর-১ আসনে মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এবং চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ লড়বেন।
রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, দিনাজপুর-৫ আসনে মো. আবদুল আহাদ এবং নাটোর-৩ আসনে এস এম জার্জিস কাদির মনোনয়ন পেয়েছেন। রংপুর বিভাগের কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ চূড়ান্ত হয়েছেন।
এছাড়া ময়মনসিংহ-১১ আসনে জাহিদুল ইসলাম, পিরোজপুর-৩ আসনে শামীম হামিদী এবং পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিনকে প্রার্থী করা হয়েছে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, আপাতত ২৭টি আসন চূড়ান্ত করা হয়েছে। বাকি তিন আসনের প্রার্থীর নামও দ্রুত ঘোষণা করা হবে।
এর আগে ১০ দলীয় জোটের নির্বাচনী সমঝোতায় এনসিপিকে ৩০টি আসন ছেড়ে দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ দিন আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে