বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনের কোনো পথ খোলা নেই।
শুক্রবার নরসিংদী জেলা শাখা আয়োজিত নবাগত সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান। জালালুদ্দীন আহমদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, নির্বাচনকে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ডে আনা, জুলাই গণহত্যার বিচার এবং সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা— এই পাঁচ দফাই জনগণের প্রাণের দাবি।’
ইসরায়েলি বাহিনীর হাতে গাজাগামী ত্রাণবাহী নৌযান আটকের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটি মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন ছাড়া ইসরায়েল এত দিন ধরে গণহত্যা চালাতে পারত না। মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীকে এই বর্বরতা বন্ধে সোচ্চার হতে হবে।’
অনুষ্ঠানে জেলা সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আমির ও অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নুরপুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
প্রধান অতিথি বলেন, ‘জনগণের ন্যায্য দাবি পূরণে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি, নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে