স্ট্রিম প্রতিবেদক

দেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগে রাজনৈতিক ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে দেখা গেছে, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরপরই এই প্রশাসকরা নিয়োগ পেলেন।
এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। এক সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম।
সদস্য নিয়োগ পাওয়া প্রসঙ্গে আব্দুস সালাম বলেছেন, ‘জনগণের চাওয়াকেই আমরা অগ্রাধিকার দেব। সবার সঙ্গে মতবিনিময় করে আমরা কাজ শুরু করবো।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হেরে যান।
খুলনা সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত নজরুল ইসলাম মঞ্জু বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ছিলেন। খুলনা-২ আসনের এই সাবেক এমপি এবারও একই আসন থেকে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তাকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে তিনি হেরে গিয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোননয়ন চেয়েও পাননি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক পদে বসানো হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ায় বাইরে তো বটেই, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলের অভ্যন্তরেও তীব্র সমালোচনা সামাল দিতে হয়েছে। পদত্যাগও করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। তবে নির্বাচনের পরেও ‘আপাতত’ জামায়াতের সঙ্গেই থাকছে এনসিপি।
৬ ঘণ্টা আগে
২১ নারীসহ ৮৮ জন শীর্ষ নেতাকে নিয়ে নতুন কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিস।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে এক চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে দেশব্যাপী নতুন আন্দোলনের ডাক দিয়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৯ ঘণ্টা আগে