হাদি হত্যা
স্ট্রিম প্রতিবেদক

শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু করেন সংগঠনটি। এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম ঝুমাকেও দেখা যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যাকাণ্ডের ৫৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গত এক সপ্তাহ ধরে তারা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তাদের ধারণা, প্রধান উপদেষ্টার আশেপাশের কর্মকর্তারা এই বার্তা তার কাছে পৌঁছাতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল তদন্তের ৯০ শতাংশ কাজ শেষ। কিন্তু এরপরও মূল খুনি বা পরিকল্পনাকারীদের নাম উঠে আসেনি। আমাদের দেওয়া তথ্যগুলোও আমলে নেওয়া হয়নি। বর্তমান তদন্ত সংস্থাগুলোর ওপর আমাদের আস্থা নেই। আমরা চাই জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যার তদন্ত হোক, যেমনটি জুলাই গণহত্যার ক্ষেত্রে হয়েছে।’
জাবের দাবি করেন, ওসমান হাদি ঢাকা-৮ আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন এবং জুলাই গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ১ নম্বর সাক্ষী ছিলেন। যেদিন তাকে হত্যা করা হয়, সেদিনই তার সাক্ষী দেওয়ার কথা ছিল। তাই এই হত্যাকাণ্ডের পেছনে গভীর দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে ইনকিলাব মঞ্চ মনে করে।
হাদির স্ত্রীর উপস্থিতি নিয়ে জাবের বলেন, ‘একজন পর্দানসীন নারীকে রাষ্ট্র আজ রাস্তায় নামতে বাধ্য করেছে, এর দায় রাষ্ট্রকেই নিতে হবে।’
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও জাতিসংঘের অধীনে বিচারের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত শহীদ হাদির স্ত্রীকে সঙ্গে নিয়ে তারা যমুনার সামনে অবস্থান করবেন। এদিকে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, 'আগামী ১ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার তরফ থেকে কোন বার্তা না আসলে ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে