স্ট্রিম প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার জন্য সবাইকে ঐক্যের পথে থাকতে আহ্বান জানাচ্ছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। এর উদ্দেশ্য একটাই—দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, বিভেদের কোনো সুযোগ না দেওয়া।’
তিনি বলেন, ‘আমরা চাই, যারা যুগপৎ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি বৃহৎ ঐক্যবদ্ধ জোট গঠন করতে। বিএনপি মনে করে, ঐক্যই পারে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি করতে।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা সবার কাছে একটি মেসেজ দিতে চাই—দলের মধ্যে ঐক্য থাকবে, জাতির মধ্যে ঐক্য থাকবে এবং যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনে অংশ নিতে চাই।’
তিনি বলেন, ‘জাতির ও দলের এই ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়—এটাই আমাদের মূল বার্তা।’
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশ হবে একটি তারুণ্যনির্ভর দেশ, যুবকদের কর্মসংস্থাননির্ভর দেশ। এই স্বপ্নই দেখেছিলেন মুক্তিযুদ্ধের শহীদরা এবং জুলাই অভ্যুত্থানের শহীদরা। সেই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে