স্ট্রিম ডেস্ক

এই সরকারের অনেকেই নিরপেক্ষতা হারিয়েছেন বলে দেশবাসী মনে করে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হয়েছে। সব মিলিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়টি এখন প্রাসঙ্গিক। সাধারণভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকার নয়, একটি নির্বাচনকালীন সরকারের অধীনেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিন আগে গঠিত হবে। তারা ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তর করবে। সে হিসেবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির কথা বলায় নির্বাচনকালীন সরকার অন্তত নভেম্বর মাসে গঠিত হওয়া উচিত।
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বুধবার (৬ আগস্ট) বাংলা স্ট্রিমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা সরাসরি নির্বাচনের বিষয়টি ভাষণে উল্লেখ করতে পারতেন। চিঠি দেওয়ার কথাটি জনগণের মধ্যে একটি বিভ্রান্তি তৈরি করেছে। নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের কাজ নয়, নির্বাচন কমিশনের কাজ। ‘এখন গতকালের ভাষণ শোনার পর নির্বাচন কমিশন যদি বলে— আমরা প্রধান উপদেষ্টার চিঠির জন্য অপেক্ষা করছি, তখন আমাদেরকেও সেই অপেক্ষায় থাকতে হবে। মানুষকে এ ধরনের দ্বিধায় রাখা উচিত না। বিশেষ করে নির্বাচন নিয়ে যেহেতু নানা ধরনের অস্বচ্ছতা মানুষের মাঝে এখনো রয়ে গেছে।‘
নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে তাঁর দলের এ অবস্থান প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে চান রুহিন হোসেন প্রিন্স।
প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২০ ঘণ্টা আগে