স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের জরুরি বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘আসন নিয়ে কোনো "ঝামেলা” নেই, বিস্তারিত জানা যাবে রাত ৮টার সংবাদ সম্মেলনে।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বৈঠকে বসেন জামায়াতসহ ১০ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাহের এই মন্তব্য করেন।
মতভিন্নতাকে ‘ঝামেলা’ বলতে নারাজ আব্দুল্লাহ তাহের বলেন, ‘আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত রূপরেখা আজ রাত ৮টায় জানানো হবে। আমরা কোনো ঝামেলার ভেতরে নেই। আমাদের ভেতরে যে আলাপ-আলোচনা হচ্ছে, কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটাকে ঝামেলা বলা যায় না।’
আজকের বৈঠকে ইসলামী আন্দোলন ছাড়া অন্য দলগুলোর শীর্ষ নেতারা ছিলেন। এর মধ্যে-জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুল কাদের প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে