স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালীর নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এরইমধ্যে এই জনসভায় স্থানীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। আশপাশের বিভিন্ন ইউনিট থেকে জনসভায় অংশ নিয়েছেন দলটির জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।
ডা. শফিকুর রহমানের এই সফর উপলক্ষে মহেশখালী ও কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। মাঠের চারপাশ ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। জনসভাকে ঘিরে মহেশখালীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহিম জানান, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন। জনসভায় কক্সবাজার-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ মহেশখালীবাসীর বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরবেন।
জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দলীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর জনসভা শেষে ডা. শফিকুর রহমান কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর তাঁর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, কক্সবাজারের প্রচারণা শেষ করে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনের জনসভায়, বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ায় আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। সবশেষ তিনি বিকেলে চট্টগ্রাম মহানগরী এবং জেলা আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে