স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির ৩ হাজার নেতাকর্মী নিহত হবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মিছিলপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না জানিয়ে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে দেড় হাজার মানুষ নিহত হয়েছে। আমার মনে হয়, নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ৩ হাজার মানুষ নিহত হবে। পিআর পদ্ধতি ছাড়া এই খুনোখুনি বন্ধ করা সম্ভব না। স্থানীয় দৈত্য-দানব ও গডফাদার যারা তৈরি হয়েছে; তারা খুনাখুনি করবে, নৈরাজ্য করবে, নিজেদের দলের মানুষ খুন করবে। বিএনপির নেতারাও নিরাপদ না।’
ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘বিএনপি ছাড়া জুলাই সনদে যারাই সম্মতি প্রকাশ করেছে, তারাই এর আইনি ভিত্তি চায়।’
এসময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই। আপনারা মনে করেন পিআর পদ্ধতি হলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে? আপনারা তো বলছেন, নির্বাচনে ৯০ পার্সেন্ট ভোট পাবেন। তাহলে আশঙ্কার তো কোনো কারণ নাই। ৬০ পার্সেন্ট ভোট পাইলেও তো আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন। তাহলে এত ভয় কিসের।’
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে