স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন বলে অনেক দিন ধরে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এতদিন জানা যায়নি। অবশেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই দলের নির্বাহী প্রধান দেশে ফিরবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে, সে অনুযায়ী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান।”
২০০৭ সালে এক-এগারোর সেনা-সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান তিনি। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে অনুপস্থিত অবস্থায় পাঁচ মামলায় তাঁর সাজা হয়, পাশাপাশি শতাধিক মামলা দায়ের করা হয়। তার বক্তব্য ও বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। তারেক রহমান আবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন এবং সব মামলা থেকে খালাস পান। তবুও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তিনি দেশে ফেরেননি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, তিনি শিগগিরই দেশে ফিরবেন। এর পর থেকেই তার দেশে ফেরার সময়সূচি নিয়ে জল্পনা চলছে।
আসন্ন নির্বাচনে বিএনপি বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপি আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। জোটভুক্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, “আরপিও সংশোধনে অনেক বিষয়ে আমরা একমত ছিলাম। তবে ২০(১) উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত—এই বিধানটি পরিবর্তনের বিষয়ে অধিকাংশ দলই একমত ছিল না। কিন্তু যেভাবে আরপিও পাস করা হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে আসতে নিরুৎসাহিত হবে এবং তাদের বড় নেতারা সুযোগ হারাবেন।”
একতরফাভাবে আরপিও সংশোধনী পাস হয়েছে অভিযোগ করে তিনি বলেন, “বিএনপি একটি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, বিষয়টিতে আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেবে বিএনপি।
আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “চলতি অক্টোবর মাসেই অন্তত ২০০ আসনে বিএনপির একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে