জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

দেশের সর্বকনিষ্ঠ এমপির শপথ নিচ্ছেন হান্নান মাসউদ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন আবদুল হান্নান মাসউদ। তিনি দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাসউদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

হলফনামা অনুযায়ী, হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। বর্তমানে তাঁর বয়স মাত্র ২৬ বছর ১ মাস। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির এই নেতা এবারই প্রথম নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করেছেন। ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন।

মাসুদ আলিম (উচ্চমাধ্যমিক সমমান) পাস করেছেন। পেশায় ব্যবসায়ী মাসুদের ঢাকায় ‘ডিজিল্যান্ট গ্লোবাল’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। হলফনামায় তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৭০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা রয়েছে ১ হাজার ৫৫ টাকা। এ ছাড়া বন্ড, ঋণপত্র ইত্যাদি খাতে এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা ও আসবাব রয়েছে এক লাখ টাকা।

ব্যক্তিগত জীবনে গত বছরের ১৯ সেপ্টেম্বর শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হান্নান মাসউদ। তাঁর স্ত্রী বর্তমানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত