স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো চিন্তাকে শহীদের রক্তের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা রয়টার্সে একটি দলের প্রধানের বক্তব্য দেখলাম– ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরতে পারে’। জনগণ যদি তাদের ফেরাতেই চাইত, তাহলে এক হাজার ৪০০ মানুষের জীবন দিয়ে অভ্যুত্থান ঘটাতে হতো না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সন্তানদের স্বাগত জানায়, তাহলে যে কারও দেশের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে তারেক রহমানের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান এক সময় শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ভুল করেছিলেন, তার খেসারত জাতিকে গত ১৭ বছর দিতে হয়েছে। আবারও একই ভুল করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের এই চেষ্টা গণবিরোধী এবং আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর রাজনৈতিক জবাব দেব।’
সংবাদ সম্মেলনে এনসিপির ইশতেহার উপকমিটির কো-লিড ইশতিয়াক আকিব বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকলেও, তাদের ইশতেহার জুলাই সনদের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।
তিনি বলেন, জুলাই সনদে উচ্চকক্ষ গঠনের বিষয়টি ভোটের অনুপাতে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের ক্ষমতার কথা স্পষ্ট উল্লেখ আছে। অথচ বিএনপি ইশতেহারে উচ্চকক্ষকে একটি আলংকারিক রূপ দেওয়ার পক্ষে।
আকিবের অভিযোগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের ক্ষেত্রেও বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে এসে দলীয়ভাবে আইন প্রণয়নের কথা বলছে। এটি জনগণের সঙ্গে বিএনপির স্পষ্ট প্রতারণা।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে